◆ আবর্তন অর্থাৎ ঘূর্ণন৷ পৃথিবী নিজ মেরুদণ্ডের চারপাশে পশ্চিম থেকে পূর্বদিকে প্রতিনিয়ত ঘুরছে। এই গতির নাম আবর্তন গতি। একবার আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 23 ঘণ্টা 56 মিনিট 4.09 সেকেন্ড বা প্রায় 24 ঘণ্টা| 24 ঘণ্টায় হয় 1 দিন|তাই আবর্তন গতির আর-এক নাম আহিক গতি। অহ্ন অর্থাৎ দিন| এই গতির ফলে এক দিন সংগঠিত হওয়ায় এর অপর নাম আহ্নিক গতি [অহ্ন (দিন) + এক]।