● অ্যান্টার্কটিকার ভূপ্রকৃতি বৈচিত্র্যময়—
[1] উচ্চতম মহাদেশ: এটি খুবই প্রাচীন ভূখণ্ড। এই মহাদেশের গড় উচ্চতা প্রায় 2500 মিটার অর্থাৎ এটি পৃথিবীর উচ্চতম মহাদেশ।
[2] আগ্নেয়গিরি: এই মহাদেশে বেশ কয়েকটি আগ্নেয়গিরি রয়েছে, যার মধ্যে মাউন্ট এরেবাস, টেরর উল্লেখযােগ্য। মাউন্ট এরেবাস একটি জীবন্ত আগ্নেয়গিরি৷
[3] হিমবাহ: বরফের আস্তরণ জমাট বেঁধে বিশাল বিশাল হিমবাহ তৈরি হয়েছে। এর মধ্যে ল্যামবার্ট (400 কিমি লম্বা ও 100 কিমি চওড়া) পৃথিবীর বৃহত্তম হিমবাহ। বেয়ার্ডমাের হিমবাহটিও যথেষ্ট বড়াে| এইসব হিমবাহকে মহাদেশীয় হিমবাহ বলে।
[4] পূর্ব অ্যান্টার্কটিকা: অ্যান্টার্কটিকা মহাদেশের পূর্বভাগ নিয়ে প্রাচীন শিল্ড অঞ্চলটি গঠিত। কুইন আলেকজান্দ্রা এবং কুইন মড রেঞ্জ এখানকার দুটি পর্বত। প্রিন্স অ্যালবার্ট এবং দক্ষিণ মেরু মালভূমি এখানকার দুটি উচ্চভূমি। মারখাম শৃঙ্গ (4590মি),লেভিক শৃঙ্গ (2774 মি) এখানকার উল্লেখযােগ্য শৃঙ্গ|
[5] পশ্চিম অ্যান্টার্কটিকা ; অনেকে মনে করেন, আন্দিজ পর্বতমালার কিছু অংশ সমুদ্রের তলদেশ দিয়ে এই মহাদেশে প্রসারিত হয়েছে। এলসওয়ার্থ পার্বত্যভূমি, ইটারনিটি পর্বত, হেরিটেজ পর্বত, সেন্টিনেল পর্বত এখানকার উল্লেখযােগ্য পর্বত। সেন্টিনেল পর্বতের ভিনসন মাসিফ (4897 মি) অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ৷
Tags
Geography

