[1] উম্লতা: সারাবছরই হিমশীতল আবহাওয়া বিরাজ করে। গ্রীষ্মকালে তাপমাত্রা -20°সে-এর কাছাকাছি থাকে। শীতকালে তাপমাত্রা –40°সে থেকে –75° সে-এর মধ্যে থাকে এবং সারাবছরই প্রায় তুষারপাত ঘটে।
[2] দিন ও রাতের পরিমাণ: মে-আগস্ট মাসে এখানে 24 ঘণ্টা অন্ধকার এবং নভেম্বর-ফেব্রুয়ারি মাসে 24 ঘন্টা আলােকিত থাকে।
[3] বায়ুপ্রবাহ: শীতলতার কারণে এখানে উচ্চচাপ বিরাজ করে এবং দিনের পর দিন তুষারঝড় চলতে থাকে। ঝড় থাকলে কনকনে ঠান্ডা বাতাস প্রবাহিত হয়।
[4] মেরুজ্যোতি: শীতকালে একটানা রাতেরবেলা
মাঝে মাঝে মেরুজ্যোতি দেখা যায়। নানা রঙের
আলােয় আকাশ উদ্ভাসিত হয়৷
[5] ঋতু বৈচিত্র্যহীনতা: গ্রীষ্মে সূর্যের আলাে অত্যন্ত
হেলে পড়ে বলে তাপমাত্রা খুব বাড়ে না, অর্থাৎ এখানে সারাবছরই শীতকাল বিরাজ করে।
Tags
Geography

