◆ উপদ্বীপীয় মালভূমির উত্তরের অংশটির নাম দাক্ষিণাত্য মালভূমি। এই অঞ্চলটি পৃথিবীর প্রাচীনতম ভূভাগ বা শিল্ড মালভূমির অংশ। উপদ্বীপীয় মালভূমির উত্তরে বিন্ধ্য পর্বত, দক্ষিণে কন্যাকুমারী, পূর্বে পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমে পশ্চিমঘাট পর্বতমালা অবস্থিত। ত্রিভুজের মতাে আকৃতিবিশিষ্ট এই মালভূমিটি পশ্চিম থেকে পূর্বে ঢালু এবং উত্তরাংশের তুলনায় দক্ষিণাংশ বেশি উঁচু। এই মালভূমির উত্তর-পশ্চিমাংশে লাভা দ্বারা গঠিত সিঁড়ির ন্যায় ভূমিরূপ দেখা যায়, যা ডেকান ট্র্যাপ (ট্র্যাপ = সিঁড়ি) নামে পরিচিত।
Tags
Geography
