[1] মালভূমির বিভিন্ন অংশে আকরিক লােহা, কয়লা, চুনাপাথর, তামা, ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয়। এখানে খনন শিল্পে বহু লােকের কর্মসংস্থান হয়েছে।
[2] মালভূমিতে প্রচুর তুলাে, ইক্ষু, গম, বাদাম, পিঁয়াজ, কমলালেবু, আঙুর ইত্যাদি উৎপাদন করা হয়। ফলে এখানকার কৃষিও মােটামুটি উন্নত।
[3] কৃষিজ ও খনিজ কাঁচামালের সুবিধার জন্যে এখানে অনেক শিল্পও গড়ে উঠেছে।
[4] এই অঞ্চলের নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের উপযােগী এবং এখানকার বিভিন্ন অংশ অরণ্য সম্পদে সমৃদ্ধ।
Tags
Geography
