বৌদ্ধধর্মের জনপ্রিয়তার কারণগুলি আলােচনা করাে। অথবা, বৌদ্ধধর্মের সাফল্যের কারণগুলি বর্ণনা করাে।



◆ প্রতিবাদী ধর্ম আন্দোলন রূপে আত্মপ্রকাশ করলেও বৌদ্ধধর্ম ক্রমশ ভারতের অভ্যন্তরে ও ভারতের বাইরে বিভিন্ন দেশে প্রচারিত হয়। ভারতীয় ধর্ম, সমাজ ও সাংস্কৃতিক জীবনের ওপর বৌদ্ধধর্মের ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়। 
১) বৌদ্ধধর্মের সাফল্যের প্রথম ও প্রধান কারণ হল বুদ্ধদেবের চারিত্রিক গুণাবলি ও জনমােহিনী ব্যক্তিত্ব।

২) বৌদ্ধধর্মের সহজ সরল ধর্মমত ও আচরণবিধি সাধারণ মানুষের কাছে বেশি গ্রহণযােগ্য হয়েছিল। মধ্যম পন্থা অনুসরণ করা মানুষের পক্ষে কষ্টসাধ্য ছিল না।

৩) বৌদ্ধধর্মের প্রচার কৌশল-এর সাফল্য সুনিশ্চিত করেছিল। প্রাকৃত ভাষায় প্রচারিত ধর্মমত সাধারণ মানুষের মন আকৃষ্ট করেছিল। পরবর্তীকালে আঞ্চলিক ভাষার মাধ্যমে বৌদ্ধধর্ম আপামর জনগণের কাছে পৌছুতে পেরেছিল।

৪) বৌদ্ধধর্ম একটি সুসংহত সংগঠনের ওপর প্রবিষ্ট ছিল। সাংগঠনিক শক্তি ছাড়া কোনাে ধর্মমতের ব্যাপক প্রচার ও প্রসার সম্ভব নয়। সবশেষে বলা যায়, বৌদ্ধধর্ম শুরু থেকেই শক্তিশালী শাসকদের সমর্থন ও পৃষ্ঠপােষকতা লাভ করে। অশােকের রাষ্ট্রনীতির ওপর বৌদ্ধধর্মের যথেষ্ট প্রভাব পড়েছিল।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال