◆ অ্যান্টার্কটিকার ভবিষ্যৎ সম্পর্কে বিজ্ঞানীরা শঙ্কিত। কারণ এই মহাদেশ কেবল নিজের নয়, সারা পৃথিবীর জলবায়ুর ভারসাম্য রক্ষা করে। তাই এই মহাদেশের ভবিষ্যৎ আসলে পৃথিবীর ভবিষ্যৎ | বিশ্ব উন্নয়ন, ওজোনস্তর ধ্বংস, বায়ুদূষণ, প্রভৃতির কারণে এই মহাদেশের দূষণমুক্ত বিশুদ্ধ পরিবেশ, নির্মল বাতাস সবকিছুই এখন চরম সংকটে। পৃথিবীর উন্নতা ক্রমাগত বেড়ে যাওয়ার জন্য অ্যান্টার্কটিকায় বরফ গলে যাচ্ছে এবং এই মহাদেশের আয়তন কমে যাচ্ছে। ফলে প্রাণী ও উদ্ভিদকূল সংকটজনক জায়গায় পৌঁছে গেছে।