◆ আইস শেল্ফ বা ice shelf (ice বরফ, shelf সােপান)-এর বাংলা প্রতিশব্দ হিমসােপান| মহাদেশীয় হিমবাহ থেকে উৎপন্ন উপকূল থেকে সমুদ্রের দিকে ভাসমান বরফের বৃহদাকার পাতগুলিকে বলে আইস শেলফা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এরা সমুদ্রের দিকে চলমান হয়। শুধুমাত্র গ্রিনল্যান্ড, কানাডা ও অ্যান্টার্কটিকাতেই আইস শেলফ দেখা যায়। পৃথিবীর বৃহত্তম আইস শেল্ফ হল রস হিমসােপান।