◆ অন্যান্য দেশের তুলনায় অনেক পরে ভারত অ্যান্টার্কটিকা অভিযানে নামে। 1982 সালের জানুয়ারি মাসে প্রথম ভারতীয় অভিযাত্রী দল অ্যান্টার্কটিকায় পৌঁছায় এবং এইসময় তৈরি হয় ভারতের প্রথম গবেষণাকেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী। 1988 সালে অভিযাত্রী দল দক্ষিণ গঙ্গোত্রী থেকে আরও 70 কিমি দূরে ‘মৈত্রী’ নামে আরও একটি গবেষণাকেন্দ্র স্থাপন করে| এরপর 2012 সালে সংঘটিত অভিযানে ভারতী নামে তৃতীয় গবেষণাকেন্দ্রটি স্থাপিত হয়েছে। এখন পর্যন্ত অ্যান্টার্কটিকায় মােট 3টি অভিযান ভারত থেকে করা হয়েছে।