● মেরু অঞ্চলে একটানা 6 মাস রাত থাকাকালীন সেখানকার আকাশে মাঝে মাঝে রামধনুর মতাে অপূর্ব সুন্দর আলােকজ্যোতি দেখা যায়। আয়নােস্ফিয়ারে সৌরঝড়ের কারণে উৎপন্ন অতিসক্রিয় কণার তড়িৎ বিশ্লেষণের ফলে এটি সৃষ্টি হয়। একে মেরুজ্যোতি বলে। এর ইংরেজি প্রতিশব্দ aurora একটি লাতিন শব্দ, যার অর্থ সূর্যোদয়| উত্তরমেরুতে একে সুমেরুপ্রভা এবং দক্ষিণমেরুতে কুমেরুপ্রভা বলা হয়।