● পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সাথে 66%° কোণ করে হেলে থাকার ফলে পৃথিবীর দুই মেরুতে 6 মাস করে দিন ও 6 মাস করে রাত্রি হয়ে থাকে। তাই অ্যান্টার্কটিকা মেরু অঞ্চলে অবস্থিত হওয়ায়, মার্চ থেকে আগস্ট মাস এখানে সূর্যালােক পড়ে না৷ তাই এখানে গড় তাপমাত্রাও খুব কম থাকে। এ ছাড়া, পৃথিবীর অন্যতম শীতল স্থানগুলিও এই মহাদেশে রয়েছে৷
যেমন—ভস্তক (89.2°সে) পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থান|তাই এই মহাদেশকে পৃথিবীর শীতলতম মহাদেশবলে। অ্যান্টার্কটিকা মহাদেশ অত্যন্ত শীতল হওয়ায় এই মহাদেশের অধিকাংশ স্থান সারাবছরই 1-2 কিমি পুরু স্থায়ী সাদা বরফের চাদরে ঢাকা থাকে। তাই একে সাদা মহাদেশও বলা হয়।