● আলফ্রেড ওয়েগনার প্রদত্ত ধারণা অনুযায়ী বহুবছর পূর্বে (কার্বনিফেরাস যুগে) সমস্ত মহাদেশগুলি অখণ্ড অবস্থায় ছিল। এই অখণ্ড আদিম স্থলভাগকে একত্রে প্যানজিয়া বলা হয়। সেই ভূখণ্ডকে বেষ্টন করে যে আদিম জলভাগ ছিল তার নাম দেওয়া হয় প্যানথালাসা। প্যানজিয়া ভেঙে সঞ্চরণের ফলে বিভিন্ন মহাদেশ এবং মহাসাগরের উৎপত্তি ঘটে।