(১) ভারতের মধ্যে দক্ষিণ ভারত থেকে সিন্ধু উপত্যকায় মূল্যবান পাথর, সৌরাষ্ট্র থেকে শঙ্খ ও বেলুচিস্তান থেকে সােনা আমদানি করা হত এবং সিন্ধু উপত্যকা থেকে এইসব অঞলে তুলাে, সুতির কাপড়, তামা, হৃতির দাঁত ও হাতির দাঁতের তৈরি নানান জিনিসপত্র রপ্তানি করা হত।
(২) জলপথে মিশর, ক্রীট, পারস্য উপসাগরীয় অঞ্চল ও স্থল পথে ইরান, সুমের প্রভৃতি দেশের সঙ্গে ভারতীয়দের ব্যাবসাবাণিজ্য চলত। সিন্ধু হরপ্পার সিলমােহরযুক্ত কাপড়ের গাঁট, পােড়ামাটির শীল ও রুদ্রাক্ষ মেসােপটেমিয়ায় পাওয়া গেছে। আবার এই সিন্ধু সভ্যতার বেলনীর মতাে সিলমােহর প্রভৃতি সুমেরের উর, লাগাস প্রভৃতি অঞ্চলে পাওয়া গেছে। এ থেকে বােঝা যায় যে, হরপ্পা সভ্যতার সঙ্গে বিদেশের এইসব অঞ্চলগুলাের বাণিজ্যিক সম্পর্ক ছিল
৩) বিদেশ থেকে হরপ্পা সভ্যতায় টিন, সিসা, রুপা, তামা, শঙ্খ, দেবদারু কাঠ, নীলকান্তমণি প্রভৃতি আমদানি করা হত। অপরদিকে সিন্ধু সভ্যতা থেকে হাতির দাঁত, মণিমুক্তা, সুতিবস্ত্র, চিরুনি, ময়ূরপুচ্ছ প্রভৃতি দ্রব্য বিদেশে রপ্তানি করা হত।
Tags
History

