টীকা লেখাে : মেহেরগড় সভ্যতা।



◆ ১৯৭৪ খ্রিস্টাব্দে আবিষ্কৃত পাকিস্তানে বেলুচিস্তানের অন্তর্গত মেহেরগড় হল বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলাের অন্যতম। ফরাসি প্রত্নতত্ত্ববিদ জেন ফ্রাঁসােয়া জারেজ এবং রিচার্ড মিডাে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন।

১) পাকিস্তানের কোয়েটা শহর থেকে প্রায় ১৫০ কিলােমিটার দূরে বােলান গিরিপথের কাছে অবস্থিত মেহেরগড় সভ্যতার মূল কেন্দ্রগুলি ছিল : কিলে গুল মহম্মদ, কোটদিজি, গুমলা মুন্ডিগাক, রাণা ঘুনডাই, আনজিরা ও মেহেরগড়।

২) আধুনিক ঐতিহাসিকরা মনে করেন যে, বেলুচিস্থানের জোব নদী থেকে পশ্চিম ভারতের সিন্ধুনদ পর্যন্ত বিশাল অঞ্চল জুড়ে মেহেরগড় সভ্যতা বিস্তৃত ছিল।

প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক ডক্টর ব্রতীন্দ্রনাথ মুখােপাধ্যায়ের মতে, হরপ্পা সভ্যতার অনেক আগেই মেহেরগড়কে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে একটি কৃষিকেন্দ্রিক সভ্যতার সূচনা হয়।
(৪) গবেষণার মাধ্যমে জানা গেছে যে, সাতটি পর্বে মেহেরগড় সভ্যতার ক্রমবিকাশ ঘটেছিল। এই সভ্যতার পর্বের সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব ৯০০০ থেকে খ্রিস্টপূর্ব ৬০০০ সাল অবধি পরিব্যাপ্ত ছিল এবং তৃতীয় পর্ব থেকে সভ্যতার গড়ন সুবিন্যস্ত হয়।

৫) প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের মাধ্যমে মেহেরগড় সভ্যতার ঘরবাড়ি, মৃৎপাত্র, সিলমােহর, এমনকি ব্রোঞ্জ-এর কুঠার পাওয়া গেছে। মেহেরগড় সভ্যতার ষষ্ঠ ও সপ্তম পর্বের সঙ্গে সিন্ধু সভ্যতার আশ্চর্য রকম সাদৃশ্য রয়েছে।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال