◆ মহাকাশ থেকে হঠাৎ করে কিছুদিনের জন্য আবির্ভূত জ্যোতিষ্ককে বলে ধূমকেতু। এদের মাথা খুব উজ্জ্বল আর এদের পিছনে থাকে লক্ষ লক্ষ কিমি বিস্তৃত উজ্জ্বল লেজ। সূর্য প্রদক্ষিণের সময় এদের পিছনের লেজটি সূর্যের বিপরীতে চলে যায় ও আলাের অভাবে দৈর্ঘ্য কমে যায়। সুতরাং এই নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যখন আবার নির্দিষ্ট স্থানে ফিরে আসে তখনই এদের দেখা যায়। এদের গতি গ্রহদের বিপরীতে। এদের কক্ষপথ এত দীর্ঘ যে বহুবছর পর ধূমকেতুরা দৃশ্যমান হয়।
যেমন—হ্যালির ধূমকেতু 76 বছর অন্তর পৃথিবীতে দৃশ্যমান হয়। এটি 1910 ও 1986 সালে দেখা গিয়েছিল এবং পুনরায় 2062 খ্রিস্টাব্দে দেখা যাবে৷