◆ নক্ষত্ররা মােটেই ছােটো হয় না। সূর্য একটি মাঝারি আকৃতির নক্ষত্র। এই মাঝারি মানের সূর্যের দিকেও আমরা স্থিরভাবে তাকাতে পারি না। কিন্তু ওইসব তারাদের ছােটো দেখার কারণ প্রধানত দূরত্ব। এরা পৃথিবী থেকে কোটি কোটি কিলােমিটার দূরে অবস্থান করছে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিলােমিটার। কিন্তু দ্বিতীয় নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টরাই রয়েছে প্রায় 41 লক্ষ কোটি কিমি দূরে। সুতরাং তার আলাে আসতে সময় লাগে 4.25 আলােকবর্ষ। দূরত্বের কারণেই তারাদের ছােটো দেখায়।