◆ পৃথিবী যেমন তার অক্ষের চারিদিকে 24 ঘন্টায় একবার আবর্তন করে এবং 365 দিনে সূর্যকে পরিক্রমণ চাঁদও তেমনি 27 দিন ৪ ঘণ্টায় একবার আবর্তন করে। আবার ওই একই সময়ে চাঁদ পৃথিবীকে পরিক্রমণ করে। অর্থাৎ চাঁদের আবর্তন এবং পরিক্রমণ গতির সময় প্রায় একই। এই কারণের জন্যই চাঁদের শুধু একপিঠই পৃথিবী থেকে আমরা দেখতে পাই।