● উপকরণ: [1] একটি গ্লোব ও [2] উজ্জ্বল আলাের টর্চ বা মােমবাতি।
● পরীক্ষা: প্রথমে ঘরের দরজা-জানলা বন্ধ করে ঘরকে অন্ধকার করে নিতে হবে। সর্বপ্রথম টেবিলের ওপর রাখা গ্লোবের একদিকে একটি জ্বলন্ত মােমবাতি বা জ্বালানাে টর্চ রাখা হল, এরপর গ্লোবটিকে ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্বে ঘােরাতে হবে।
● পর্যবেক্ষণ: গ্লোবটি পুরাে একবার ঘােরালে দেখা যাবে গ্লোবের একটি অংশ আলাের সামনে এবং অন্য অংশটি অন্ধকারে থাকছে এবং আলাের অংশটি অন্ধকারে ও অন্ধকার অংশটি আলােয় আসছে।
● সিদ্ধান্ত; যে অংশটি অন্ধকারে থাকে সেখানে রাত্রি, আলাের অংশে দিন হয়। এ ছাড়া, অন্ধকার ও আলাের আবছা অংশে প্রভাত এবং প্রভাত এবং আলাে ও অন্ধকারের সংযােগস্থলে গােধূলি হয়।
Tags
Geography

