কীভাবে প্রমাণ করবে পৃথিবীর আবর্তন গতি আছে?



● বিভিন্নভাবে প্রমাণ করা যায় যে, পৃথিবীর আবর্তন গতি বা আহ্নিক গতি আছে—
[1] দিনরাত্রির সংঘটন: আবর্তন গতির কারণেই 24 ঘণ্টায় পৃথিবীর যেকোনাে স্থান একবার সূর্যের সামনে আসে। না হলে সূর্যের সামনের অংশ চিরকালীন দিন এবং বিপরীত দিকে চিরকালীন রাত্রি বিরাজ করতাে।
[2] সূর্যোদয় ও সূর্যাস্ত : আবর্তন গতি আছে বলেই
পৃথিবীর প্রতিটি স্থানে সূর্যোদয় ও সূর্যাস্ত ঘটে। 
[3] মহাকর্ষ সূত্রানুসারে: নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে পৃথিবী থেকে বহুগুণ বড়াে ও ভারী সূর্য কখনােই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে পারে না বরং পৃথিবীই সূর্যের সামনে রেখে আবর্তন করতে করতে পৃথিবীকে পরিক্রমণও করে। 
[4] অন্যান্য গ্রহের আবর্তন: সৌরজগতের অন্যান্য গ্রহ যেমন বুধ, শুক্র, মঙ্গল প্রভৃতি তার অক্ষের চারিদিকে ঘােরে। পৃথিবী একটি গ্রহ তাই পৃথিবীও আবর্তন করে চলেছে।
[5] পৃথিবীর অভিগত গােলক আকৃতি: জন্মমুহূর্ত
থেকে পৃথিবী ঘুরছে বলে পৃথিবীর মেরুপ্রদেশ চাপা এবং নিরক্ষীয় প্রদেশ ফোলা হয়েছে। পৃথিবীর আবর্তন না থাকলে এরকম আকৃতি হতাে না।
[6] আলােকচিত্র: বিভিন্ন আলােকচিত্র থেকে দেখা যায় যে, পৃথিবী অবিরাম ঘুরে চলেছে।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال