[1] দিনরাত্রি হয়:আবর্তন গতির ফলেই পৃথিবীর যে
অংশে সূর্যের আলাে পড়ে সেখানে দিন এবং বিপরীত অংশে রাত্রি হয়। আবার রাতের অংশে
দিন এবং দিনের অংশে রাত্রি হয়।
[2] সূর্যোদয় ও সূর্যাস্ত: পৃথিবীর আবর্তন গতির জন্যই প্রতিদিন পূর্বদিকে সূর্যোদয় ও পশ্চিমদিকে সূর্যাস্ত হয়।
[3] সময় নির্ধারণ: নিজের অক্ষের ওপর পৃথিবীর
একবার আবর্তন করতে সময় লাগে 24 ঘণ্টা বা 1 দিন। প্রতিটি ঘণ্টাকে 60 মিনিট এবং প্রতিটি মিনিটকে 60 সেকেন্ডে ভাগ করে সময় নির্ধারণ
করা হয়।
[4] উদ্ভিদ ও প্রাণীজগতের সৃষ্টি: আবর্তন গতি না
থাকলে পৃথিবীর একদিকে চিররাত্রি এবং অন্যদিকে | চিরদিন বিরাজ করতাে। এতে দিনের অংশের। | উত্তাপ যেমন খুব বেড়ে যেতাে, তেমনি রাত্রি অংশে। অতি শীতলতার জন্য প্রাণের সৃষ্টি সক্ষম হত না।
[5] জোয়ারভাটা: আবর্তন গতির কারণেই ভূপৃষ্ঠের। কোনাে স্থানে দিনে দুবার জোয়ার ও দুবার। ভাটা হয়।
[6] পৃথিবীর চুম্বকত্ব: আবর্তন গতির কারণেই
পৃথিবীতে চুম্বকত্বের সৃষ্টি হয়েছে।
[7] পৃথিবীর অভিগত গােলক আকৃতি: আবর্তনের
ফলে যে কেন্দ্রাতিগ বলের সৃষ্টি হয়েছে তার জন্যই পৃথিবীর আকার অভিগত গােলকের মতাে হয়েছে।
Tags
Geography

