[1] ছায়াবৃত্ত: দিন ও রাত্রির মধ্যে যে সীমারেখা থাকে তা হল ছায়াবৃত্ত। একে আলােকবৃত্তও বলে।
[2] প্রভাত ও উষা: পৃথিবীর যে অংশ অন্ধকার থেকে আলােকিত অংশে পৌঁছায়, সেখানে প্রভাত হয়। প্রভাত হওয়ার আগে যে ক্ষীণ আলােকপ্রভা দেখা যায়, তাকে উষা বলে।
[3] মধ্যাহ্ন ও মধ্যরাত্রি: সূর্যের আলাে যখন কোনাে
থানে ঠিক মাথার ওপর পড়ে সেখানে তখন দুপুর হয় এবং দুপুর 12টা বাজে। আবার, অন্ধকার অংশের মধ্যবর্তী স্থানে মধ্যরাত্রি হয়। এটি মধ্যাহের ঠিক বিপরীত অবস্থা।
[4] সন্ধে ও গােধূলি: পৃথিবীর যে অংশ আলাের অংশ পেরিয়ে অন্ধকার অংশে প্রবেশ করে, সেই সময়কে সন্ধে বলে। সন্ধের আগে এবং সূর্যাস্তের পর আকাশে যে মৃদু আলাে দেখা যায় সেটিই গােধূলি।
Tags
Geography

