◆ সূর্য পৃথিবীর আলাে আর তাপের একমাত্র উৎস৷ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 14.95 কোটি কিমি। ফলে সূর্যের তাপ এখানে তীব্র হয় না। সূর্য থেকে যে 200 কোটি ভাগ উত্তাপ মহাবিশ্বে ছড়িয়ে পড়ে তার মাত্র 1 ভাগ পৃথিবীতে পৌঁছায়। এই তাপের ফলেই পৃথিবীর উদ্ভিদ, জীবজন্তু, মানুষ প্রাণ ধারণ করে। সূর্য থেকে এই তাপের সরবরাহ বন্ধ হয়ে গেলে পৃথিবীতে জীবন বিপন্ন হয়ে পড়বে|