◆ পৃথিবী সৌরজগতের তৃতীয় গ্রহ (দূরত্বের বিচারে)। সূর্যের বিকিরিত আলাের 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে পৌঁছায় মাত্র ৪ মিনিট 20 সেকেন্ডে যা পৃথিবীকে আলােকিত করে, তাপ দেয় এবং জীবনধারণের পরিবেশ সৃষ্টি করে। পৃথিবীর গড় উষ্মতা 13°সে। পৃথিবীর আয়তনের 71.4% জলভাগ | এই জলই জীবনের আর এক উৎস| পৃথিবী প্রায় 24 ঘণ্টায় নিজের অক্ষের ওপর একপাক ঘােরে, তাই দিনরাত হয়। পৃথিবীকে ঘিরে 10000 কিমি পর্যন্ত বিস্তৃত আছে বায়ুর বলয়, যেখানে অক্সিজেনের পরিমাণ 20.9 ভাগ। এইসব জীবনদায়ী পরিবেশ আছে বলেই পৃথিবীতে জীবনের স্পন্দন আছে।