◆ নক্ষত্ররা আমাদের পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত। তাই অনেক বেশি পথ পেরিয়ে তাদের আলাে পৃথিবীতে আসে। মাঝখানের বায়ুর স্তর অতিক্রম করার সময় বায়ুর উপাদানের সাথে আলাের সংঘাতে আলাে দপদপ করে| অন্যদিকে গ্রহরা পৃথিবীর কাছাকাছি অবস্থান করে, নক্ষত্রের সাপেক্ষে গ্রহরা কম বায়ুস্তর অতিক্রম করে পৃথিবীতে পৌঁছায়৷ তাই পৃথিবী থেকে গ্রহদের আলাে স্থির বলে মনে হয়।