◆ উল্কারা অতিক্ষুদ্র মহাজাগতিক পিণ্ড অনেকটা মটর দানার মতাে। এরা মহাকাশে সূর্যের চারপাশে ঘােরে কিন্তু ক্ষুদ্র আয়তনের বলে খালি চোখে দেখা যায় না। উল্কা যখন পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে আসে তখন উল্কার অপুর সাথে বায়ুর কণিকার ঘর্ষণ ঘটে। এই সংঘর্ষে উল্কারা উত্তপ্ত হয়ে জ্বলতে শুরু করে। সাধারণত উল্কা বায়ুমণ্ডলের ভিতর দিয়ে প্রতি সেকেন্ডে 75 কিমি বেগে ছুটে বেড়ায়, 130 কিমি উচ্চতায় উল্কাকণায় আগুন ধরে ও বায়ুমণ্ডলের নিম্নস্তরে 95 কিমি দূরত্বে পৌঁছালে পুড়ে ছাই হয়ে যায়। পৃথিবীর বায়ুমণ্ডলে এসে পড়লেই ডজন ডজন উল্কা ঝাকে ঝাকে পৃথিবীর বুকে আছড়ে পড়ে। একেই বলে উল্কাবর্ষণ।