আর্যদের রাজনৈতিক জীবনধারার মূল বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত বিবরণ দাও।



◆ আর্যদের রাজনৈতিক জীবনধারার মূল বৈশিষ্ট্য ছিল এই রকম :

[১] উপজাতিকেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থা : বৈদিক যুগের রাষ্ট্রব্যবস্থা ছিল প্রধানত উপজাতিকেন্দ্রিক। এই সময়ে বিভিন্ন উপজাতিদের মধ্যে গােষ্ঠীদ্বন্দ্ব ও সংঘর্ষ লেগেই থাকত। উপজাতি গােষ্ঠীর মধ্যে প্রথমে যদু, পরু ও তুর্ভসক্ষমতাশালী হয়ে ওঠে এবং পরবর্তী সময়ে ভরত, সৃঞ্জয়ও পাঞ্চালশক্তিশালী হয়ে ওঠে। উপজাতিগুলাের গােষ্ঠী নেতারা ক্রমে ক্রমে রাজাদের মতাে নানা সুযােগসুবিধা ও ক্ষমতা ভােগ করতে করতে কালক্রমে রাজায় পরিণত হন।

[২] রাজা : রাজা ছিলেন রাষ্ট্রের সর্বময় কর্তা। এই সময় রাজপদ সাধারণত বংশানুক্রমিক ছিল। প্রজা ও প্রজাদের সম্পত্তি রক্ষা, কর আদায়, বিচার, যুদ্ধ পরিচালনা এবং ধর্মরক্ষা করা ছিল রাজার প্রধান দায়িত্ব।

[৩] সভা ও সমিতি : এযুগে সভা’ও ‘সমিতি’ নামে দুটি জনসভা রাজশক্তি নিয়ন্ত্রণ করত। রাজ্যের বয়ােবৃদ্ধদের নিয়ে সভা গঠিত হত, আর ‘সমিতি ছিল জনসাধারণের সাধারণ পরিষদ। শাসন, বিচার ও জনহিতকর সংক্রান্ত কাজের ব্যাপারে এই সংস্থা দুটি অংশগ্রহণ করত। তবে ঐতিহাসিক রােমিলা থাপার-এর মতে, প্রজাতান্ত্রিক রাষ্ট্রে নিঃসন্দেহে সমিতি’র ক্ষমতা বেশি ছিল।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال