[ক] প্রাকৃতিক বিপর্যয় :
১) সিন্ধু নদীতে প্রবল বন্যা,
২) মহেঞ্জোদারাের কাছে প্রবল ভূমিকম্প,
৩) কৃষির অবনতি,
৪) কৃষিক্ষেত্রে সমুদ্রের জল প্রবেশ করায় চাষের জমিতে লবণের পরিমাণ বৃদ্ধি,
৫) জলবায়ুর হঠাৎ পরিবর্তনে বৃষ্টিপাতের পরিমাণহ্রাস পাওয়ায় কৃষিক্ষেত্র ও বনভূমিগুলির ধ্বংসপ্রাপ্তি প্রভৃতি।
[খ] আর্থসামাজিক কারণ : পৌর প্রশাসকদের অযােগ্যতায় হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারাে, হরপ্পা প্রভৃতি বড়াে বড়াে নগরগুলি ক্রমশ বাসের আযােগ্য হয়ে ওঠে।
[গ] বিদেশি আক্রমণ : ক্রমাগত বিদেশি আক্রমণ ছিল হরপ্পা সভ্যতার ধ্বংসের অন্যতম কারণ। ঐতিহাসিক হুইলারের মতে, এইসব আক্রমণকারীদের অনেকেই ছিল বৈদিক আর্য।
পরিশেষে বলা যায় যে, সভ্যতার পতনের মূলে বিভিন্ন কারণের সমাবেশ ঘটেছিল। তবে, সিন্ধু লিপির পাঠোদ্ধার না হওয়া পর্যন্ত সিন্ধু সভ্যতার বিলুপ্তির রহস্য সঠিকভাবে উদ্ঘাটন সম্ব নয়।
Tags
History

