● অবস্থান: উত্তরে হিমালয় পর্বত এবং দক্ষিণে উপদ্বীপীয় মালভূমির মাঝে ভারতের এই বৃহৎ সমভূমি তৈরি হয়েছে।
● আঞ্চলিক বৈশিষ্ট্য: এই সমভূমিকে তিন ভাগে ভাগ করা যায়। [1] পাঞ্জাব-হরিয়ানার সমভূমি, [2] গাঙ্গেয় সমভূমি, [3] ব্রম্মপুত্র উপত্যকা।
[1] পাঞ্জাব-হরিয়ানার সমভূমি: পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে শতদ্রু নদীর প্লাবনভূমি নিয়ে এই সমভূমি গড়ে উঠেছে।
[2] গাঙ্গেয় সমভূমি: উত্তরপ্রদেশ, বিহার পশ্চিমবঙ্গের মধ্যে এই সমভূমি বিস্তৃত। এই সমভূমি খুবই উর্বর| হিমালয় থেকে গঙ্গা এবং তার উপনদী প্রচুর পলি বয়ে এনে এই সমভূমির সৃষ্টি করেছে।
[3] ব্রম্মপুত্র উপত্যকা: অসমে ব্রম্মপুত্র নদ এবং তার উপনদীগুলি যে সমভূমি গঠন করেছে তার নাম ব্রম্মপুত্র উপত্যকা। এখানে ভূমির ঢাল খুব কম বলে বহু জলাভূমি এবং অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়। ব্রম্মপুত্রের মাজুলি, ভারতের বৃহত্তম নদীগঠিত দ্বীপ।
● নদনদী: উত্তরের নদীগঠিত অঙ্কুলের প্রধান নদীগুলি হল—শতদ্রু, গঙ্গা, যমুনা, ঘর্ঘরা, গণ্ডক, কোসি, সােন, চম্বল, ভাগীরথী-হুগলি, ব্রম্মপুত্র ইত্যাদি। এইসব নদীবাহিত নুড়ি, পলি, কঁাকর ইত্যাদি দ্বারা এই সমভূমি গঠিত হওয়ায় যথেষ্ট উর্বর। এখানে কৃষিকাজ খুব ভালাে হয়।
Tags
Geography
