● গঙ্গা ভারতের দীর্ঘতম ও বৃহত্তম নদী। উৎপত্তি: উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গােমুখ তুষারগুহা থেকে গঙ্গানদীর সৃষ্টি। প্রবাহপথ: [1] উচ্চগতি: উৎস থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চগতি। উৎসের কাছে এর নাম ভাগীরথী। পরে বঙ্গোপসাগরে পড়েছে। অন্যদিকে
দেবপ্রয়াগের কাছে অলকনন্দা ও রুদ্রপ্রয়াগের কাছে মন্দাকিনীর সঙ্গে মিশে এই নদীর নাম হয়েছে গঙ্গা৷ [2] মধ্যগতি: হরিদ্বার থেকে ঝাড়খণ্ডের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গার মধ্যগতি। [3] নিম্নগতি: রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগরের মােহানা পর্যন্ত গঙ্গার নিম্নগতি। মুরশিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গানদী দুটি ধারায় প্রবাহিত হয়েছে। প্রধান বা মূল প্রবাহটি প্রথমে পদ্ম ও পরে মেঘনা নামে বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে , দ্বিতীয় ধারাটি দক্ষিণে ভাগীরথী হুগলি নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে।
◆ উপনদী: ডানতীরের উপনদী—যমুনা, সােন, বামতীরের উপনদী—গােমতী, গণ্ডক, কোসি ইত্যাদি।
◆ নদীর ধারের শহর: হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারাণসী, পাটনা, কলকাতা প্রভৃতি।
Tags
Geography
