চতুরাশ্রম’ বলতে কী বােঝায়?



◆ ঋকবৈদিক আর্যরা তাদের জীবনকে পরিপূর্ণ করে গড়ে তােলার উদ্দেশ্যে প্রাচীন স্পার্টার অধিবাসীদের মতাে সমগ্র জীবনকে চারটি পর্বে বা আশ্রমে বিভক্ত করে। এই আশ্রমগুলি ছিল যথাক্রমে ব্ৰত্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। 

১) ব্রম্মচারী অবস্থায় ছাত্রদের গুরুগৃহে বিদ্যাশিক্ষা করতে হত।

২) এরপর গার্হস্থ্য বা সংসার জীবন শুরু হত। 

৩) তৃতীয় পর্ব বানপ্রস্থে সংসার-জীবন থেকে অবসর নিয়ে বনে বসবাস করতে হত।

৪) জীবনের শেষ পর্বে সংসারের সব কিছু মায়া ত্যাগ করে ঈশ্বরমুখী হয়ে সন্ন্যাস জীবন গ্রহণ করতে হত। সন্ন্যাস গ্রহণের সঙ্গে সঙ্গে ভিক্ষাবৃত্তি ও তপস্যার মধ্য দিয়েই জীবনের অবসান ঘটত।

◆ চতুরাশ্রমের অনুশাসনগুলি ব্রাত্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিন শ্রেণির মধ্যে সীমাবদ্ধ থাকায় শূদ্ররা এ থেকে বঞ্চিত হয়েছিল। তাহলেও বলা যায়, চতুরাশ্রম আর্যদের পরিপূর্ণ মুক্তির পথ দেখিয়েছিল।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال