[২] রাস্তাঘাট : সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার প্রতিটি শহর ৩–১০ মিটার চওড়া রাজপথ দ্বারা কয়েকটি অংশে বিভক্ত ছিল। গলিপথগুলি ছিল বড়াে রাস্তার সঙ্গে সংযুক্ত।
[3] বসতবাড়ি : গলিপথের দুপাশে বসতবাড়ির অবস্থান ছিল। মহেঞ্জোদারাে ও হরপ্পা এই দুটি নগরের অধিকাংশ বাড়িই পােড়া ইট দিয়ে তৈরি হত। সাধারণত প্রাচীর দিয়ে ঘেরা প্রতিটি বাড়িতে স্নানাগার, কুয়াে ও নর্দমার ব্যবস্থা ছিল।
[৪] পয়ঃপ্রণালী ও জল নিকাশী ব্যবস্থা : হরপ্পা সভ্যতার নগরগুলােতে বাড়ির ভেতর থেকে জল নিকাশের জন্য শাখা নর্দমাথাকত যারা সদর রাস্তার বাঁধানাে প্রধান নদৰ্মার সঙ্গে যুক্ত থাকত। এই জন্য ঐতিহাসিক ব্যাসাম বলেছেন—এর আগে বিশ্বের আর কোনাে দেশে এই ধরনের জল নিকাশী ব্যবস্থার নিদর্শন পাওয়া যায়নি।
[5] স্নানাগার ও শস্যাগার : হরপ্পা নগরের শস্যাগার ও মহেঞ্জোদারাের স্নানাগার দুটি ছিল সিন্ধু সভ্যতার সেরা নির্মাণ শৈলী।
Tags
History

