◆ শ্রেণিবিভক্ত সমাজ ছিল হরপ্পা সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সভ্যতায় প্রাপ্ত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জানা যায় যে, সেই যুগে সমাজে তিন শ্রেণির মানুষের অস্তিত্ব ছিল, যথা : বিত্তশালী শাসকগােষ্ঠী, ধনী ব্যবসায়ী এবং দরিদ্র শ্রমিক ও কারিগর শ্রেণি। মিশর ও ব্যাবিলনের মতাে হরপ্পার সমাজে মহেঞ্জোদারােয় প্রাপ্ত বিখ্যাত পুরােহিতদের খুবই প্রতিপত্তি ছিল। সভ্যতার আর এক শ্রেণি ছিল শ্রমিক ও পুরােহিত মূর্তি কারিগর। এদের থাকার জন্য'দুই নগরেই সারিবদ্ধ ব্যারাক’ ঘর ছিল। শ্রমিক ও ক্রীতদাসদের প্রায় সকলেই ছিল পুরােহিত ও মধ্যবিত্ত শ্রেণির ক্রীতদাস। তবে তারা সুখস্বাচ্ছন্দ্য ভােগ করত। অবশ্য হরপ্পা সভ্যতার যুগে সমাজে জাতিভেদ প্রথা ছিল কি না তা প্রমাণের অভাবে সঠিকভাবে বলা যায় না।