● দ্রাঘিমারেখা হল উত্তরে সুমেরু বিন্দু থেকে দক্ষিণে কুমেরু বিন্দু পর্যন্ত পৃথিবীকে বেষ্টন করে রাখা অর্ধবৃত্তাকার সমান দৈর্ঘ্যবিশিষ্ট কাল্পনিক রেখা। এর মধ্যে মূলমধ্যরেখা প্রধান যা পৃথিবীকে পূর্ব ও পশ্চিম দুটি সমান গােলার্ধে ভাগ করেছে। কোনাে দেশের অবস্থান এই মূলমধ্যরেখার সাহায্যেই জানা যায়। দ্রাঘিমারেখা দেশের অবস্থান নির্ণায়ক রেখা। দ্রাঘিমারেখার দ্বারাই কোনাে দেশের অবস্থান বােঝা যায়। তাই একে দেশান্তর রেখাও বলে।