◆ একই অক্ষাংশবিশিষ্ট স্থানগুলিকে কোনাে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে রেখা পাওয়া যায়, তাকে বলে অক্ষরেখা। সূর্যরশ্মি পৃথিবীর প্রতিটি অক্ষরেখায় একটি সুনির্দিষ্ট কৌণিক অবস্থানে পতিত হয়। সূর্যরশ্মি পৃথিবীর মাঝবরাবর লম্বভাবে অর্থাৎ নিম্ন অক্ষাংশে (09-30° উত্তর ও দক্ষিণ) লম্বভাবে পড়ে বলে অধিক উয়তা, মধ্য অক্ষাংশে (30°-60° উত্তর ও দক্ষিণ) তির্যকভাবে পড়ে বলে নাতিতীব্র বা নাতিশীতােয় জলবায়ু আর উচ্চ (60°-90° উত্তর ও দক্ষিণ) অক্ষাংশে অতি তির্যকভাবে পড়ে বলে হিমশীতল জলবায়ু প্রাধান্য পায়। সুতরাং অক্ষরেখার ভিন্নতায় জলবায়ুর প্রকৃতি বদলে যায়।