[1] সমোষ্ণরেখাগুলি সাধারণত অক্ষরেখাগুলির সমান্তরালে পৃথিবীতে পূর্ব-পশ্চিমে বিস্তৃত, কারণ একই অক্ষরেখায় সূর্যরশ্মির পতনকোণ একই প্রকার থাকে।
[2] জলভাগ ও স্থলভাগে উয়তার পার্থক্য থাকায় জলভাগ ও স্থলভাগের মিলনস্থলে এই রেখাগুলি সামান্য বেঁকে যায়।
[3] ঋতুভেদে এই রেখাগুলির পারস্পরিক দূরত্ব কমবেশি হয়। যেমন- উত্তর গােলার্ধে জানুয়ারি মাসে স্থলভাগে উন্নতা কম থাকায় রেখাগুলি দূরে দূরে এবং জুলাই মাসে উন্নতা বেশি বলে রেখাগুলি কাছাকাছি অবস্থান করে। কিন্তু দক্ষিণ গােলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা দেখা যায়।
Tags
Geography
