● সূর্যের আলাে ও তাপের 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়। একে বলে আগত সৌররশ্মি। এই আগত রশ্মির উত্তাপ গ্রহণ করে পৃথিবী ও বায়ুমণ্ডল যেমন উত্তপ্ত হয় তেমনই রাতে তাপ বিকিরণ করে শীতল হয় এবং পৃথিবীর মােট গড় তাপমাত্রা একই থাকে। এই তাপ গ্রহণ ও তাপ বিকিরণ করে উত্তাপের সমতা রক্ষা করার পদ্ধতিই হল উত্তাপের সমতা।