Ans. একই রাশির পরিমাপে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ছােটো এবং বড়াে একক ব্যবহার করা হয়। কোনাে রাশিকে মাপতে হলে, ওই রাশির মান অনুযায়ী ছােটো বা বড়াে একক ব্যবহার করা হয়। বিশেষত বৈজ্ঞানিক পরিমাপের কাজে অনেক সময় অতিক্ষুদ্র দৈর্ঘ্য—যেমন : পরমাণু কেন্দ্রের ব্যাস, আলােক তরঙ্গ দৈর্ঘ্য এবং খুব বড়াে দৈর্ঘ্য—যেমন : বিভিন্ন নক্ষত্রের দূরত্ব মাপার প্রয়ােজন হয়। ফলে খবু ছােটো দৈর্ঘ্য মাপতে মাইক্রন, X-একক, ফার্মি এবং খুব বড়াে দৈর্ঘ্য মাপার জন্য মেগামিটার, আলােকবর্ষ, পারসেক প্রভৃতি একক 1ব্যবহার করা হয়।
Tags
Physical Science
