Ans. প্রমাণ মিটারের সংজ্ঞায় নির্দিষ্ট উপাদানের উল্লেখ করা প্রয়ােজন। একই উষ্ণতার পরিবর্তনে বিভিন্ন ধাতু বা সংকর ধাতুর দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস বিভিন্ন হয়। ফলে, প্রমাণ স্কেলে ওর উপাদানের উল্লেখ না থাকলে, বিভিন্ন উষ্ণতায় স্কেলটির প্রকৃত দৈর্ঘ্য জানা যায় না। তাই প্রমাণ মিটারের সংজ্ঞায় স্কেলটির উপাদানের উল্লেখ করা হয়। তাছাড়া প্লাটিনাম-ইরিডিয়াম সংকর ধাতুর ক্ষয় খুবই কম। তাই স্কেলটির দৈর্ঘ্য কমে যাবার সম্ভাবনা থাকে না।
Tags
Physical Science
