কারণ—
[1] সূর্যের বিকিরিত আলাের 200 কোটির মাত্র 1 ভাগ পৃথিবীতে আসে। এই আলাে ও তাপ পৃথিবীতে জীবন সৃষ্টির সহায়ক। কিন্তু সৌরজগতের নিকটে অবস্থিত বুধ, শুক্ৰতে সূর্যের এত বেশি তাপ এসে পৌছায় যে ওগুলির উয়তা সর্বদা কয়েকশাে ডিগ্রি সেলসিয়াস থাকে। যেমন—শুক্রের উষ্ণতা 465°সে-এর বেশি। আবার পৃথিবীর পরবর্তী গ্রহগুলি সূর্য থেকে অনেক দূরে থাকায় সেগুলির তাপমাত্রা এত কম যে সেখানে প্রাণ সৃষ্টি সম্ভব নয়।
[2] এখনও পর্যন্ত সংগৃহীত তথ্য থেকে জানা যায়
পৃথিবীতেই একমাত্র জল রয়েছে। তাই পৃথিবী ছাড়া মহাকাশের অন্য গ্রহ, উপগ্রহে বা কোথাও প্রাণ থাকার সম্ভাবনা খুব কম।
[3] পৃথিবীতে রয়েছে নানা গ্যাসের সম্মিলিত বায়ুমণ্ডল, যেখানে অক্সিজেন গ্যাসের পরিমাণ 20.9 ভাগ প্রাণধারণের জন্য অক্সিজেন অপরিহার্য বলে আমরা এখনও পর্যন্ত জানি৷ মঙ্গলেও সামান্য অক্সিজেনের সন্ধান পাওয়া গেছে| কিন্তু তা প্রাণধারণের সহায়ক কিনা সেই বিষয়ে গবেষণা চলছে।
Tags
Geography

