● নক্ষত্ররা পৃথিবী থেকে বহু লক্ষ কোটি কিলােমিটার দূরে অবস্থান করছে। অনেক দূরে অবস্থান করার কারণেই এদেরকে ছােটো দেখায়। আবার, সূর্য মাঝারি আকৃতির নক্ষত্র এবং পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় 15 কোটি কিলােমিটার। অন্যান্য নক্ষত্রগুলির তুলনায় আরও অনেক দূরে অবস্থান করছে। সূর্য হল পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র। তাই পৃথিবী থেকে সূর্যকে অন্যান্য নক্ষত্রের তুলনায় আকারে বড়াে দেখায়।