হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছেন, এমন দু’জন ভারতীয় প্রত্নতত্ত্ববিদের নাম লেখাে। হরপ্পা সভ্যতায় ব্যাবসাবাণিজ্যের প্রসারের বর্ণনা দাও।



উত্তর :-
প্রথম অংশ : হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছেন এমন দু’জন ভারতীয় প্রত্নতত্ত্ববিদের নাম হল : 
১) রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং 
২) পণ্ডিত দয়ারাম সাহানি।

দ্বিতীয় অংশ : 
হরপ্পা সভ্যতার ব্যাবসাবাণিজ্য-: -

১) হরপ্পা সভ্যতায় মহেঞ্জোদারাে, হরপ্পা, চানহুড়াে, লােথাল প্রভৃতি শহরগুলিকে কেন্দ্র করে ব্যাবসাবাণিজ্যের প্রসার ঘটেছিল। ভারত ও ভারতের বাইরের বিভিন্ন দেশের সঙ্গে হরপ্পা সভ্যতার ব্যাবসাবাণিজ্যের প্রচলন ছিল।

২) ভারতের মধ্যে দক্ষিণ ভারত থেকে সিন্ধু উপত্যকায় মূল্যবান পাথর, সৌরাষ্ট্র থেকে শঙ্খ ও বেলুচিস্তান থেকে সােনা আমদানি করা হত এবং সিন্ধু উপত্যকা থেকে এইসব অঞ্চলে তুলাে, সুতির কাপড়, তামা, হাতির দাঁত ও হাতির দাঁতের তৈরি নানান জিনিসপত্র রপ্তানি করা হত।

৩) জলপথে মিশর, ক্রীট, পারস্য উপসাগরীয় অঞ্চল ও স্থলপথে ইরান, সুমের প্রভৃতি দেশের সঙ্গে ভারতীয়দের ব্যাবসাবাণিজ্য চলত। সিন্ধু হরপ্পার সিলমােহরযুক্ত কাপড়ের গাঁট, পােড়ামাটির শীল ও রুদ্রাক্ষ মেসােপটেমিয়ায় পাওয়া গেছে। আবার এই সিন্ধু সভ্যতার বেলনীর মতাে সিলমােহর প্রভৃতি সুমেরের ঊর, লাগাস প্রভৃতি অঞলে পাওয়া গেছে। এ থেকে বােঝা যায় যে, হরপ্পা সভ্যতার সঙ্গে বিদেশের এইসব অঞ্চলগুলাের বাণিজ্যিক সম্পর্ক ছিল।

৪) বিদেশ থেকে হরপ্পা সভ্যতায় টিন, সিসা, রুপা, তামা, শঙ্খ, দেবদারু কাঠ, নীলকান্তমণি প্রভৃতি আমদানি করা হত। অপরদিকে হরপ্পা সভ্যতা থেকে হাতির দাঁত, মণিমুক্তা, সুতিবস্ত্র, চিরুনি, ময়ূরপুচ্ছ প্রভৃতি দ্রব্য বিদেশে রপ্তানি করা হত।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال