মানুষ কীভাবে বায়ুদূষণ করছে?


● বায়ুদূষণের মনুষ্যসৃষ্ট কারণগুলি হল—  
[1] শিল্পায়ন: কলকারখানা থেকে নির্গত ধোঁয়া বায়ুকে দূষিত করে। এই ধোঁয়াতে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনােক্সাইড, অ্যামােনিয়া, নাইট্রোজেন প্রভৃতি দূষণ ছড়ায়। 
[2] যানবাহনের ধোঁয়া : পরিবহণে ব্যবহৃত ডিজেল, পেট্রোল প্রভৃতির দহনের ফলে বর্তমানে ব্যাপকভাবে বায়ু দূষিত হচ্ছে। 
[3] কৃষিক্ষেত্র থেকে: কৃষি থেকে জৈব বর্জ্য পচে গিয়ে, কীটনাশক ও রাসায়নিক সার বায়ুকে দূষিত করে। 
[4] গৃহস্থালি থেকে : রান্নাঘর থেকে নির্গত
কাঠকয়লার ধোঁয়া, তেলমশলার ধোঁয়া, গ্যাসের ধোয়া ও গন্ধ রান্নাঘর ও বায়ুকে দূষিত করে।
[5] তেজস্ক্রিয় দূষণ : পারমাণবিক বিস্ফোরণ ও অন্যান্য পরীক্ষানিরীক্ষার কারণে তেজস্ক্রিয় পদার্থ। বাতাসে মেশে। যেমন—চেরনােবিলের দুর্ঘটনায় এরূপ তেজস্ক্রিয় দূষণ ঘটে।

এ ছাড়া, অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির কারণে, নির্বিচারে বৃক্ষছেদন, নগরায়ণ, পাথর খাদানে উৎপন্ন ধোঁয়া ও ধূলাে। বায়ুমণ্ডলকে দূষিত করে।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال