[1] মানুষ ও অন্যান্য প্রাণীর ওপর প্রভাব : বায়ুদূষণের ফলে মানুষের শ্বাসকষ্ট, হাঁপানি, হৃদরােগ, ফুসফুসের রােগ, হাঁচি, কাশি ও অন্যান্য রােগব্যাধির প্রকোপ বাড়ে। এর ফলে অন্যান্য প্রাণীদের বৃদ্ধি ব্যাহত হয়, বংশবিস্তারে বাধা ঘটে।
[2] উদ্ভিদের ওপর প্রভাব : গাছের পাতা হলুদ হয়ে যায়, নির্দিষ্ট সময়ের আগে গাছের বৃদ্ধি হয় এবং পরিণত হওয়ার আগেই গাছ মারা যায়। গাছে ফুল ও ফল সৃষ্টিতেও বাধা পায়।
[3] অ্যাসিড বৃষ্টি : বায়ুর অতিরিক্ত সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড বৃষ্টির জলের সঙ্গে মিশে অ্যাসিড বৃষ্টি ঘটায় যা গাছ, জল, এবং মারবেল পাথর ক্ষয় করে।
[4] ধোঁয়াশা বৃষ্টি: সালফার ডাইঅক্সাইড গ্যাস কুয়াশার সঙ্গে মিশে ধোঁয়াশা সৃষ্টি করে যা মানুষের মৃত্যুও ঘটাতে পারে।
[5] বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি : বায়ুতে যত বেশি কার্বন ডাইঅক্সাইড, সালফার অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড-এর পরিমাণ বাড়বে ততই বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়বে।
[6] ওজোনস্তরের ক্ষতি : ফ্রিজ, এসির অতিরিক্ত ব্যবহারের ফলে নির্গত CFC গ্যাস বায়ুমণ্ডলের ওজোনস্তরকে ফুটো করে দেয়। এতে জীবমণ্ডল ক্ষতিগ্রস্ত হচ্ছে।
Tags
Geography
