● পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘুরছে অর্থাৎ পৃথিবীর পূর্বদিকের স্থানগুলিতে আগে সূর্যোদয়, আগে মধ্যাহ্ন, সন্ধে ও রাত্রি হয়| সেজন্য যে-কোনাে স্থান থেকে পূর্বদিকে এগিয়ে গেলে সময় ক্রমশ বাড়ে। অন্যদিকে, পশ্চিমদিকটি পরে সূর্যের সামনে আসে বলে যত পশ্চিমে যাওয়া যাবে ততই সময় কমতে থাকবে। সেইজন্যই পূর্ব গােলার্ধের দেশগুলির সময় পশ্চিম গােলার্ধের দেশগুলির থেকে এগিয়ে থাকে।