● পৃথিবীতে যতগুলি দ্রাঘিমারেখা আছে তার মধ্যে কেবল আন্তর্জাতিক তারিখরেখাকেই বাঁকিয়ে দেওয়া হয়েছে। কারণ এই রেখাটি এমন একটি বিশেষ রেখা যার দুই দিকে 24 ঘণ্টা বা 1 দিন সময়ের প্রভেদ হয়। এই রেখাটি একই ভূখণ্ডের বা দেশের ওপর দিয়ে প্রসারিত হলে ওই দেশ বা ভূখণ্ডে দুই রকম দিন হওয়ার জন্য প্রশাসনিক কাজকর্মে অসুবিধা দেখা দিত। এই কারণে রেখাটি বাঁকিয়ে জলভাগের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে। কিন্তু অন্য দ্রাঘিমারেখাগুলি বাঁকিয়ে দিলে কোনাে লাভ তাে হবেই না বরং হিসাবের গােলমাল শুরু হবে এবং হিসাব ভুল হবে। তাই অন্য দ্রাঘিমারেখাগুলি বাঁকানাে যাবে না।