● পুকুরপাড়ে নারকেল গাছের ছায়ার দৈর্ঘ্য দেখে আগেকার দিনে মানুষ সময় সম্পর্কে ধারণা করতেন|যেমন—সকালবেলা পূর্ব আকাশে দিগন্তের কাছে সূর্য অবস্থান করে, তাই গাছের ছায়া হবে দীর্ঘ| এরপর যত সময় এগােবেততই নারকেল গাছের ছায়া ছােটো হবে। ঠিক দুপুর বা মধ্যাহ্নে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছােটো হবে| অনুরূপে, সূর্য যত পশ্চিমে যাবে ততই ছায়া পূর্বে ঝুঁকে পড়বে| বিকালে আবার ছায়া দীর্ঘ হবে৷