মহাদেশ সঞ্চরণ তত্ত্বটি আলােচনা করাে।



● প্রবক্তা: মহীসঞরণ মতবাদের প্রথম ধারণা উপস্থাপন করেন এ এস পেলেগ্রিনি (1858)।পরে এফ বি টেলার (1910) এবং শেষে ওয়েগনার (1912) এই মতবাদটির প্রতিষ্ঠা করেন
● ধারণা: আজ থেকে প্রায় 50 কোটি বছর আগে মহাদেশগুলি একসঙ্গে সংযুক্ত হয়ে একটাই স্থলভাগ হিসেবে অবস্থান করতাে, যার নাম ছিল প্যানজিয়া এবং তাকে বেষ্টনকারী মহাসাগরের নাম ছিল প্যানথালাসা।
● মহাদেশের ভাঙন ও চলন : আজ থেকে প্রায় 20-25 কোটি বছর আগে মেসােজোয়িক যুগের শুরু থেকে প্যানজিয়ার ভাঙন শুরু হয় এবং অনেকগুলি মহাদেশীয় খণ্ডে বিভক্ত হয়| এই মহাদেশগুলি চলতে চলতে আজকের অবস্থায় এসে পৌঁছেছে। ওয়েগনার-এর তত্ত্ব অনুযায়ী, সবগুলি মহাদেশই দক্ষিগমেরু থেকে সঞরণ শুরু করেছিল। তাই একে মেরু থেকে যাত্রা নামে চিহ্নিত করা হয়। 
● সঞ্চরণের কারণ: ওয়েগনারের মতে, [1] সূর্যচাঁদের আকর্ষণে যে জোয়ারি বলের সৃষ্টি হয় তার ফলে অথবা [2] বৈষম্যমূলক অভিকর্ষজ বলের প্রভাবে প্যানজিয়ার ভগ্ন খণ্ডগুলিকে উত্তরদিকে বা নিরক্ষরেখার দিকে সঞ্চারিত হয়। 
● প্রমাণ: [1] মহাদেশগুলি পাশাপাশি রাখলে খাঁজে খাঁজে মিলে যায়। [2] ভূতাত্বিক সাদৃশ্য, [3] প্রাচীন জলবায়ুগত প্রমাণ, [4] জীবাশ্মগত প্রমাণ, [5] ভূতাত্ত্বিক প্রমাণ। এ ছাড়া, [6] প্রবাল প্রাচীরের অবস্থান দেখে মহীসঞরণের পক্ষে প্রমাণ দাখিল করা হয়।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال