[1] স্থানগত বিস্তার: পৃথিবীর মােট আয়তনের প্রায় 29 শতাংশ স্থলভাগ বা মহাদেশের অধীন। ক্ষেত্রমানের দিক দিয়ে এটি প্রায় 15 কোটি বর্গকিমি।
[2] গােলার্ধগত বিস্তার: পৃথিবীর অধিকাংশ মহাদেশ উত্তর গােলার্ধে অবস্থিত। উত্তর গােলার্ধের মােট আয়তনের 39 শতাংশ স্থলভাগ এবং দক্ষিণ গােলার্ধের মােট আয়তনের 19 ভাগ স্থলভাগের
অধীন। তাই উত্তর গােলার্ধকে স্থল গােলার্ধ বলে।
[3] বৃহত্তম অংশ: মহাদেশগুলির মধ্যে বৃহত্তম মহাদেশ হল এশিয়া মহাদেশ| এর ক্ষেত্রমান প্রায় 4.44 কোটি বর্গকিমি।
[4] বৃত্তাকার অবস্থান: উত্তর গােলার্ধে সুমেরুবৃত্তকে
কেন্দ্র করে মহাদেশগুলি প্রায় বৃত্তাকারভাবে অবস্থান করছে।
[5] মহাদেশসমূহ: পৃথিবীর স্থলভাগ 7টি মহাদেশ
হিসেবে অবস্থান করছে। এগুলি হল—এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা,
অ্যান্টার্কটিকা, ইউরােপ ও ওশিয়ানিয়া।
[6] অসমতল স্থলভাগ: মহাদেশগুলির উপরিপৃষ্ঠ
অসমতল এবং উঁচুনীচু। পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি এই স্থলভাগের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য এনেছে। এর মধ্যে মাউন্ট এভারেস্ট (8848 মি) পৃথিবীর উচ্চতম অংশ।
Tags
Geography

