[1] স্থানগত বিস্তার: পৃথিবীর মােট ক্ষেত্রমানের প্রায় 71শতাংশ জলভাগ বা মহাসাগরের অধীন। আয়তনের দিক দিয়ে এটি প্রায় 36 কোটি বর্গকিমি।
[2] গােলার্ধগত: পৃথিবীর অধিকাংশ মহাসাগর দক্ষিণ গােলার্ধে অবস্থিত। উত্তর গােলার্ধের প্রায় 61 শতাংশ এবং দক্ষিণ গােলার্ধের প্রায় ৪৭ শতাংশ স্থান মহাসাগরের অধীন। তাই দক্ষিণ গােলার্ধকে জল গােলার্ধ বলে।
[3] বৃহত্তম অংশ: মহাসাগরগুলির মধ্যে বৃহত্তম হল প্রশান্ত মহাসাগর। এর ক্ষেত্রমান প্রায় 16.6 কোটি বর্গকিমি, যা পৃথিবীর স্থলভাগের মােট ক্ষেত্রফলের
থেকে বেশি।
[4] মহাসাগরসমূহ: পৃথিবীতে মােট 5টি মহাসাগর রয়েছে। এগুলি হল—প্রশান্ত, আটলান্টিক, ভারত,
কুমেরু এবং সুমেরু মহাসাগর।
[5] অসমতল সমুদ্রতল: সমুদ্রের তলদেশ অসমতল, উঁচুনীচু, পর্বতময়। আটলান্টিক মহাসাগরের তলদেশে যেমন দীর্ঘ পর্বতশ্রেণি রয়েছে, তেমনি প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত (11033 মি) পৃথিবীর গভীরতম স্থান।
Tags
Geography

