● গৌতমবুদ্ধের জীবদ্দশাতেই উত্তরএবং পূর্ব ভারতে বৌদ্ধধর্ম ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তৎকালীন যুগের মগধরাজ বিম্বিসার, কোশলরাজ প্রসেনজিৎ প্রমুখ ব্যক্তিত্বরা ছিলেন তাঁর উল্লেখযােগ্য শিষ্য। গৌতমবুদ্ধের মৃত্যুর ২০০ বছরের মধ্যে একদিকে যেমন দেশে-বিদেশে বৌদ্ধধর্মের দ্রুত বিস্তার ঘটতে থাকে, অন্যদিকে বৌদ্ধধর্ম সংঘগুলাে হীনযান, মহাযান, বজ্রযান প্রভৃতি নানান শাখাপ্রশাখায় ভাগ হয়ে যায়। প্রাচীন ভারতের উত্তর ও উত্তর-পশ্চিম প্রান্ত থেকে সুদূর দাক্ষিণাত্য পর্যন্ত বৌদ্ধধর্মের বিস্তার লাভের পরিচয় পাওয়া যায়।
ঐ ধীরে ধীরে আফগানিস্তান, বালুচিস্তান, মধ্য এশিয়া (কাশগড়, ইয়ারকন্দ, খােটান, কুচি, তুরফান প্রভৃতি অঞ্চল), সিংহল, মঙ্গোলিয়া, তিব্বত এবং চিন, জাপান, কোরিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বৌদ্ধধর্মের প্রভাব প্রতিষ্ঠিত হয়েছিল।